ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পিরোজপুরে অজ্ঞাত নারীর বস্তাবন্ধি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নদীর চর থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট আবাসনের কাছ সংলগ্ন নদীর চর থেকে ওই নারীর বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করা হয়।

স্থায়নীয়রা জানায়, আবাসনের ওখানে চরে একটা বস্তা দেখে কাছে গিয়ে দেখি একটা অর্ধগলিত নারীর মরদেহ তখন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান , বৃহস্পতিবার বিকাল ৫টার সময় পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে বস্তা বন্দি একটি মরদেহ দেখা গেছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে কোন স্থান থেকে হত্যা করে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে।