ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইফতার অনুষ্ঠানে শিশুকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর মান্দা থানার ভালাইন ইউনিয়নের নিমবাড়িয়া গ্রামের ছাদিয়া আক্তার (৭) নামে প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই গ্রামের মোহাম্মদের ছেলে আবদুলদের বাড়িতে ইফতার ও দোয়ার অনুষ্ঠান চলছিলো।  সে অনুষ্ঠানে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিলেন নিহত ছাত্রীর বাবা-মা। সে সময় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো নিহত ছাদিয়া। বিকেল ৩টা থেকে নিহতের বাবা-মা তাদের সন্তানকে দেখতে না পেয়ে সব জায়গায় খোঁজ করতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান বাড়ির পাশে বাঁশঝাড়ের এক স্থানে আবর্জনা দিয়ে ঢাকা অবস্থায় কিছু একটা দেখতে পান তারা। তখন আবর্জনা সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শিশুর প্যান্ট তার মুখের ভেতরে গুঁজে দেয়া ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে ধর্ষণ করে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আবদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।