ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাল্যবিয়ের অভিযোগে বরসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাল্যবিয়ের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বর-কাজীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) মো. সুলতানুর রহমান (৫৬), জাল জন্মনিবন্ধন প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)।

স্থানীয়রা জানায়, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয় শুক্রবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ে দেবার সময় অভিযান চালায় পুলিশ।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ানা জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হলে, আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।