ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৩৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু নিহত

প্রকাশিত : ১০:১১ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৪ বুধবার | আপডেট: ১০:১১ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৪ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: যশোরের কেশবপুরে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুলের গুটলেতলা এলাকায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নছিমনের চাপায় এক শিশু নিহত হয়েছে। এলাকাবাসী জানান, হাবাসপোল গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে তানিয়া (৭) তার মা ও দাদির সঙ্গে কেশবপুরে আসছিল। সড়ক পার হওয়ার সময় যশোর থেকে আসা একটি নছিমন তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ০৩.০৯.২০১৪