ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টা চলবে ফেরি 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আগামীকাল শুক্রবার থেকে ২৪ ঘণ্টা ৬টি ফেরি চলাচল করবে।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে আরও একটি ফেরি যুক্ত হচ্ছে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছেন। এর আগে বুধবার (২৭ এপ্রিল) থেকে এ নৌরুটে পাঁচটি ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকেই ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো-রো সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ ৫টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচল করছে। আরও একটি ফেরি যুক্ত হবে এ নৌরুটে।

এদিকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ৬টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ৪টিসহ উভয় রুটে ঈদের ছুটির আগে ও পরে ১০টি ফেরি চলবে। এর মধ্যে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে রাতে আপাতত একটি ফেরি চলবে। তবে যাত্রীচাপ বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শরিয়তপুরের মাঝিরঘাট রুটে রাতে চলবে শুধু ফরিদপুর ফেরি। এবং দু’টি ডাম্প ফেরিসহ চারটি ফেরি দিনের বেলায় চলছে।

আপাতত ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নিচ দিয়ে আগের নিয়মে এ ৫টি ফেরি চলাচল করবে বলে নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঈদগামী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ ৫টি ফেরিসহ মোট ৬টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ২৪ ঘণ্টাই চলবে।