ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৫:৫৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দোলে রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:০০ এএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

আজ বৃহস্পতিবার দোল পূর্ণিমার দিন পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই উৎসব শান্তি ও সম্প্রীতি নিয়ে আসুক এমনটাই কামনা করেন তিনি৷

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা উদ্ধৃত করে টুইট করেন মুখ্যমন্ত্রী৷ লেখেন, ‘‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে.. সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা৷ বসন্তোৎসবের রঙে রঙিন হয়ে উঠুক আজকের দিন৷’’

 

শুভেচ্ছা বার্তার পাশাপাশি সকলকে সাবধানও করে দেন তিনি৷ উৎসবে মাতামাতিতে অন্য লোকের মধ্যে বিরক্তির সঞ্চার না ঘটে তার জন্য সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লেখেন, ‘‘আপনার আনন্দ যেন অন্যের বেদনার কারণ না হয়ে ওঠে৷’’

 


এদিন তৃণমূল নেতা মন্ত্রী ও সাংসদরাও মেতে উঠেছেন দোল উৎসবে৷ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে লক্ষ্মীরতন শুক্লা, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে সাধারণ মানুষের ভিড়ে মিশে আবির খেলতে দেখা গিয়েছে৷ সকলেই রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানান৷