করোনা আক্রান্ত আইএমএফ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তার হালকা উপসর্গ রয়েছে। তিনি এখন বাড়িতে আইসোলেশনে আছেন।
বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার তার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটনভিত্তিক এই ঋণদাতা প্রতিষ্ঠানের মুখপাত্র গেরি রাইস এক বিবৃতিতে বলেছেন, ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনা আক্রান্ত। তার হালকা উপসর্গ রয়েছে এবং বাড়িতে আইসোলেশনে থাকার মাধ্যমে দূর থেকেই কাজ অব্যাহত রেখেছেন।
বিবৃতিতে ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন বলেও জানান গেরি রাইস।
এএফপি বলছে, ওয়াশিংটনে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে অনেক এলিট ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমল্যা হ্যারিস এবং মার্কিন কংগ্রসের কয়েকজন সদস্যও রয়েছেন।
