ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধুসেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণ-পরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ।

রোববার (১ মে) ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। তবে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে গণ-পরিবহনের পাশাপাশি মোটরসাইকেল, ট্রাক, পিকআপভ্যানে বাড়ি ফিরছে নিম্ন আয়ের মানুষ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ লুৎফর রহমান কে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে ধীরগতি বা যানজটের ভোগান্তি নেই। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে পুলিশ।