ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:৪৪:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একদিনে সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা ইস্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা থেকে একদিনে সাড়ে চার হাজার ভিসা ইস্যু করেছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন।রোববার (১ মে) এক ক্ষুদে বার্তায় ভারতীয় হাইক‌মিশন এ তথ্য জানিয়েছে।

হাইক‌মিশন জানায়, ঈদের আগে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছুটির দিনও ভারতের হাইকমিশন শুধুমাত্র ঢাকাতেই সা‌ড়ে চার হাজার ভিসা ইস্যু করেছে।

এদিন ভিসা ডেলিভারির সুবিধার্থে বাংলাদেশের সবগুলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল।

জানা যায়, ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) খোলা রাখা হ‌য়ে‌ছে। তবে ঈদের জন্য আগামী ২-৩ মে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।