ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:৪২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার ঈদ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে পূর্ণ হচ্ছে ৩০ রোজা। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার।

রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।