ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২০:৪৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঝড়ের কবলে মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ২ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মুম্বাই থেকে রওনা দিয়ে মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে ভারতের যাত্রীবোঝাই একটি বিমান।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঝড়ের কবলে পড়ে পশ্চিমবঙ্গের অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। এসময় প্রবল ঝাঁকুনিতে বিমানটির অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। কীভাবে বিমানটি এয়ার টার্বুলেন্সের কবলে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, বিমানটি মুম্বাই থেকে দুর্গাপুরে যাচ্ছিল। বিকেল ৪টা ৫৭ মিনিটে রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ বিমানটির অণ্ডালে অবতরণের কথা ছিলো। তবে আচমকা মাঝ আকাশে প্রবল ঝড়ের মধ্যে পড়ে যায়। তখন অণ্ডাল বিমানবন্দরের কাছেই ছিলো সেটি। ফলে সেখানেই জরুরি অবতরণ করে।

বিমানটি অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণের পরই আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে গত শনিবারও প্রায় একইভাবে ঝড়ের মুখে পড়ে দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমান। পরে বাধ্য হয়ে পথ বদলে প্রায় ৪০ মিনিট আকাশে ঘুরে গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।