দ্বিতীয় মেয়াদে জাবির উপাচার্য ড. ফারজানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সবার উপস্থিতে ফারজানা ইসলাম এ দায়িত্ব নেন।
দায়িত্ব নেওয়ার পরে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন জাবি উপাচার্য। এ সময় তিনি সবার কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম আরও উন্নত করার সহযোগীতা চান।
দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারজানা ইসলাম।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক শেখ মনজুরুল হক উপস্থিত ছিলেন।
