খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৯ এএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি)’র ৫৮তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তার একদিনের এ খুলনা সফর। হেলিকপ্টারযোগে আজ শনিবার বেলা পৌনে ১১টায় মহানগরীর খালিশপুরে তিতুমীর নৌ-ঘাঁটির ভিভিআইপি হেলিপ্যাডে অবতরণের পর নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বেলা ১১টায় খালিশপুরের ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও তিনি একই স্থানে খুলনার ৪৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৫২টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন।
এরপর দুপুরে খুলনা সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি খুলনায় প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে ২০১৫ সালে তিনি খুলনা শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে যোগ দেন।
