ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৫:৫৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানে মেয়েরা স্টেডিয়ামে যেতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫১ এএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০১:১৬ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

ইরানে একটি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টার সময় ৩৫ জন নারীকে আটক করার পর, ফিফার প্রধান বলছেন দেশটির উচ্চ পর্যায় থেকে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে শিগগীরই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।


ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই মেয়েদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


ফুটবলের বৈশ্বিক সংস্থার প্রধান গিয়ান্নি ইনফানটিনো ইরান সফরে গিয়ে স্থানীয় ইস্তেকলাল এবং পার্সিপলিস-এর মধ্যে একটি ফুটবল ম্যাচ দেখতে যান।


আর সেই ম্যাচটিতেই নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কিছু নারী খেলা দেখতে মাঠে ঢোকার চেষ্টা করেন। কিছু সময় আটকে রাখার পর তাদের ছেড়ে দেয়া হয়।


এই ম্যাচটি দেখতে ফিফা প্রধান স্টেডিয়ামে আসবেন, এ খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী অধিকারকর্মীরা মেয়েদের প্রতি আহ্বান জানান, যেন তারা আজাদী স্টেডিয়ামে এসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন।

 

সূত্র : বিবিসি