ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৬:৩০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুনির্দিষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে রোববার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুনির্দিষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

শনিবার গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। মূলত ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেয়ার পর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে।

তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন পর্যন্ত এটি সুস্পষ্ট লঘুচাপেই আছে। লঘুচাপটি এখন দক্ষিণ আন্দামান সাগরের আশপাশেই অবস্থান করছে এবং সেখানে অবস্থান করেই আরও ঘণীভূত হচ্ছে। এখনও বঙ্গোপসাগরে আসেনি। বিষয়টি সার্বক্ষণিক আমাদের নজরদারিতে আছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি নিয়ে ভারত, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশের আবহাওয়া অফিসের দেয়া সব তথ্যগুলোই ধারণা। এটা আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি। নতুন কোনো পরিস্থিতি তৈরি হলেই আমরা আপডেট জানাতে পারব। ধারণা থেকে কিছু বলা ঠিক হবে না। তবে আগামী ১০ থেকে ১২ মের মধ্যে উপকূলে আঘাত হানবে এটা নিশ্চিত।

লঘুচাপ থেকে নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে কত সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ বিকেলে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর এটি গভীর নিম্নচাপ হয়ে আগামীকাল বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।