শায়েস্তাগঞ্জে রেলপথে মিললো তরুণীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে রেলপথ থেকে অজ্ঞাত তরুণীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মে) সকালে শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলওয়ে গেইটের পশ্চিম দিকে ঢাকা-সিলেট রেলপথে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, রাতের কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন ওই তরুণী। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
