ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৫৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে শান্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:২৮ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩১ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে শান্তি নিশ্চিত করা হবে’। বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘পার্বত্য অঞ্চল নিয়ে অনেক হয়েছে আর নয়। এ অঞ্চলের মানুষের অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে।’ পাহাড়ীদের ভূমি অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভূমি অধিকার পাহাড়ীদেরও রয়েছে। তাদের ভূমি সমস্যা সমাধানে পরস্পর আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’ পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যাতে হারিয়ে না যায় সেজন্য সজাগ থাকতে এবং এ বিষয়ে তাদের প্রায়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রম সম্পর্কেও খোঁজ খবর নেন। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ০৪.০৯.২০১৪