ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুমিল্লায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ৯ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লায় মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে কুমিল্লার রাজাপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের ইঞ্জিনিয়ার লিয়াকত হোসেন বলেন, ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশনের কাছে মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।