ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৯:০০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতের ৩০ শতাংশ নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১০ মে ২০২২ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের প্রায় ৩০ শতাংশ নারীই শারীরিক বা যৌন হিংসার শিকার হয়েছেন। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫-এর রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া রিপোর্টটি প্রকাশ করেন। 

কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী ৩০ শতাংশ নারীই শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন। মোট ৬ শতাংশ নারী তাদের জীবদ্দশায় যৌন হিংসার সম্মুখীন হয়েছেন। গার্হস্থ্য হিংসা ৩১.২ শতাংশ থেকে কমে সামান্য কমে ২৯.৩ শতাংশ হয়েছে। 

নারীর বিরুদ্ধে সর্বোচ্চ গার্হস্থ্য হিংসা কর্ণাটকে (৪৮%)। তারপরেই রয়েছে বিহার, তেলেঙ্গানা, মণিপুর এবং তামিলনাড়ু। 

গ্রামীণ এলাকায় নারীদের উপর শারীরিক হিংসার পরিসংখ্যান বেশি (৩২%)। শহরাঞ্চলে গ্রামের তুলনায় কম (২৪%)।