ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৩৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী নির্যাতন বেড়েছে: সুলতানা কামাল

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাইবান্ধা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, নারী নির্যাতন বেড়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি আর সেই সঙ্গে মানবাধিকারও ক্ষুণ্ন হচ্ছে। আমরা পুলিশ বলি, প্রশাসন বলি আর বিচার ব্যবস্থাই বলি না কেনো, কেউ কিন্তু এ বিষয়কে গুরুত্ব দিয়ে দেখছে না। মানবাধিকারের বিষয়টি নিয়ে রাষ্ট্র সঠিক দায়িত্ব পালন করছে না। imagesগাইবান্ধায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় অ্যাডভোকেট সুলতানা কামাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণউন্নয়ন কেন্দ্র, জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও গাইবান্ধা জেলা সামাজিক উদ্যোক্তা দল- নারী নির্য়াতন বন্ধে সামাজিক উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক জহুরুল কাইয়ুম, উন্নয়নকর্মী আব্দুস সালাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মণ্ডল, সাইফুল আলম সাকা, সাংবাদিক আফরোজা লুনাসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সংস্কৃতিককর্মী। এতে শহর ও  গ্রাম পর্যায়ের মানবাধিকার ও নারী নেত্রী উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘রাজনীতির মধ্যে দলীয়কারণ ঘটেছে। এ কারণে মানবাধিকারের চিন্তা-চেতনাকে আমরা এখন পর্যন্ত মেনে চলতে পারছি না। তাই মানবাধিকারের যে দায়িত্ব রাষ্ট্রের ওপর রয়েছে তা সঠিকভাবে পালন হচ্ছে না। ০৪.০৯.২০১৪