ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৯:১৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাফর ইকবালকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৫:১৪ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হামলার শিকার জনপ্রিয় লেখক জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী জাফর ইকবালকে দেখার জন্য যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। 

গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবাল হামলার শিকার হন। এক যুবক হঠাৎ পেছন থেকে তাঁর মাথায় ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। জাফর ইকবালের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।