প্রিয়ভাষিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:১৮ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা মহান স্বাধীনতা যুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু ভাস্কর্য শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। ফেরদৌসী প্রিয়ভাষাণীর মৃত্যুতে জাতি এক বীর মুক্তিযাদ্ধাকে হারালো।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ফেরদৌসী প্রিয়ভাষিণী (৭০) ইন্তেকাল করেন।
