গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর মাইজপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।মঙ্গলবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো জানান, সকালে ওই নারী শ্রীপুর উপজেলার সাতখামাইর মাইজপাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাটছিল। এ সময় ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যায়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
