ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৫:৩২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাশ্মীরে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের কাশ্মীরে ঘরে ঢুকে আমরিন ভাট নামের এক অভিনেত্রী ও গায়িকাকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদী। এ ঘটনায় আমরিনের ১০ বছর বয়সী ভাতিজা গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বদগামের ছাদোরা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও উপত্যকার বহু রাজনৈতিক নেতাও শোক প্রকাশ করেন এই মর্মান্তিক ঘটনায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে বদগামের চদোরা এলাকায় আমররিনের বাড়িতে ঢুকে পড়ে তিন সশস্ত্র জঙ্গি। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন ৩৫ বছরের আমরিন। তার ঘাড়ে গুলি লাগে। 

ঘটনাস্থলে উপস্থিত আমরিনের ১০ বছরের ভাতিজার হাতেও গুলি লাগে। রাতেই দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আমরিনকে বাঁচানো যায়নি। অভিনেত্রীর ভাতিজার হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের গানের ভিডিও আপলোড করতেন আমরিন।