ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৫:৫৫:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে নারীর জন্য ভালো-মন্দ

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১০ এএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৬ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

আজ নারী দিবসে জেনে নেয়া যাক জাতিসংঘের তথ্য অনুযায়ী সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের জন্য সেরা ও নিকৃষ্টতম দেশ কোনগুলো।

সংসদীয় রাজনীতিতে নারীদের যোগদানের ক্ষেত্রে সেরা রোয়ান্ডা। রোয়ান্ডার সংসদে ৮০টি আসনের মধ্যে ৪৫টি নারীদের দখলে। এটিই পৃথিবীর একমাত্র দেশ যেখানে সংসদে নারীই সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে ওমান, কাতার, সৌদি আরবের মত দেশে সংসদে একজনও নারী সদস্য নেই।

শিশু কন্যা জন্মানোর জন্য সেরা স্থান গ্রিস। এ বিষয়ে নিকৃষ্টতম স্থান দক্ষিণ সুদান।

পৃথিবীতে নারীদের সর্বাধিক গড় আয়ু জাপানে, ৮৭ বছর। নারীদের গড় আয়ু সর্বনিম্ন লেসোথোতে, মাত্র ৪৫ বছর।


আমেরিকা পৃথিবীতে সর্বাধিক নারী অ্যাথলিট তৈরি করে। আরবের দেশগুলি এবিষয়ে সব থেকে নিচে অবস্থান করছে। সেখানে মেয়েদের এখনও খেলাধুলোয় অংশগ্রহণের অধিকািই নেই।

জামাইকাতে উচ্চ আয়ের ৬০% চাকরি মেয়েদের দখলে। সেখানে ইয়েমেনে উচ্চ আয়ের মাত্র ২% চাকরি মেয়েরা করেন।

লেসোথোতে নারী শিক্ষার হার পৃথিবীতে সর্বাধিক। সেদেশে ৯৫% নারীরাই স্বাক্ষর। অন্যদিকে ইথিওপিয়াতে প্রতি ১০০ জনে মাত্র ১৮ জন নারী শিক্ষার আলো দেখতে পায়।

রাজনীতিতে যোগদান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে সামগ্রিকভাবে আইসল্যান্ড নারীদের পক্ষে বসবাসের সেরা স্থান দখল করে আছে।

পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের ভারতে প্রতি ১০০০ জন পুরুষ প্রতি নারীর সংখ্যা বর্তমানে ৯৪০।