ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৩:২৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে স্কুলে ফের গোলাগুলি, ১ নারী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১ জুন ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন বয়স্ক নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলি এ ঘটনা ঘটে।

নিউ অরলিন্স শহরের পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে গোলাগুলির এ ঘটনা ঘটে। স্থানীয় মরিস জেফ হাইস্কুলের স্নাতকরা সেখানে জড়ো হয়েছিলেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শীট বলেছেন, অনুষ্ঠানস্থলের বাইরে গুলিবিদ্ধ হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য গিয়েছিলেন।
 
এর আগে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীদের গুলিতে গত মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।