ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৩:৪৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসরাইলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনী নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ পিএম, ১ জুন ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরাইলি সৈন্যের গুলিতে পশ্চিমতীরে এক ফিলিস্তিনী নারী নিহত হয়েছে। ফিলিস্তিনী এই নারী ইসরাইলী সৈন্যদের লক্ষ্য করে ছুরি নিয়ে হামলা চালাতে উদ্যত হলে তাকে গুলি করা হয়।

ইসরাইলী সেনাবাহিনী আজ বুধবার এ তথ্য জানায়। 

এক বিবৃতিতে ইসরাইলী সেনাবাহিনী বলেছে, হেবরনের উত্তরে আল আরউব ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গলায় গুলি লেগে ওই নারী প্রাণ হারায়।