ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৯:১৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ৯ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজ রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ সহযোগিতা চান তিনি।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আজ সকালে তার শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন।


তিনি বলেন, ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।


এ সময় ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শেখ হাসিনা ত্রিপুরা সরকার ও জনগণকে অভিনন্দন জানান।


প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরার সরকার ও জনগণের সহযোগিতা ও সাহায্যের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।


৪৮ বছর বয়সী বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তার দল বিজিপি এ রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের বিজয় লাভ করে।

সূত্র : বাসস