জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০০ এএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
জার্মানির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন ৬০ জন।শুক্রবার (৩ জুন) দেশটির ব্যাভারিয়া প্রদেশে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল, যাদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী। দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। নিহতদের পরিচয়ও জানা যায়নি। দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তদন্ত নেমেছে পুলিশ।
বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দ্বিতল ট্রেনটির কয়েকটি বগি গাছের ডালপালার সঙ্গে আটকে আছে এবং একটি বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে। সূত্র : রয়টার্স, স্কাই নিউজ
