সিম্ফনি স্পেস মঞ্চে রেজওয়ানা চৌধুরী বন্যার গান
প্রকাশিত : ০৬:১১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার | আপডেট: ০৬:১৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের সিম্ফনি স্পেস মঞ্চে সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী বছরের ৬ জুন নিউইয়র্কে তাঁর একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‘সংগস অব টেগোর’ শিরোনামে ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউট ইতিমধ্যে অনুষ্ঠানটি নিয়ে প্রচারণা শুরু করেছে। প্রচারপত্রে রেজওয়ানা চৌধুরী বন্যাকে রবীন্দ্র সংগীতের অন্যতম সেরা শিল্পী হিসেবে বর্ণনা করা হয়েছে। উপমহাদেশের বিখ্যাত শিল্পীরা এর আগে সিম্ফনি স্পেসের মূল মঞ্চে সংগীত পরিবেশন করেছেন। রেজওয়ানা চৌধুরী বন্যার আগে সিম্ফনির বিকল্প মঞ্চে সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশি বাউল শিল্পী সফি মণ্ডল।
রেজওয়ানা চৌধুরীর সংগীতানুষ্ঠান নিয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের পরিচালক ক্যারেন সেন্ডার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিত্ সাহা চুক্তিনামায় স্বাক্ষর করেন।
০৫.০৯.২০১৪ 