ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৯:১৮:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে শোক

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৫ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।রোববার (৫ জুন) জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন।

তিনি বলেন, গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে মহান জাতীয় সংসদ।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে ডিপোতে আগুনের পর পৌনে ১১টার দিকে ভয়াবহ বিস্ফোরণ হয়। আট ফায়ার যোদ্ধাসহ এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একের পর এক লাশ আসছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। হাসপাতাল এলাকায় পোড়া লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, হাসপাতালের বার্ন ইউনিটজুড়ে লাশ পোড়া গন্ধ। সেখানে স্বজন হারানোরা ভিড় করছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।

কনটেইনার ডিপোতে এখনও আগুন জ্বলছে। এ অবস্থায় রোববার সকাল ১০টার দিকে অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর ২০০ জনের একটি দল।