৮৭ ঘণ্টা পর সীতাকুণ্ডের আগুন নিভল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ৮ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৮৭ ঘণ্টা পর নিভেছে। বুধবার (৮ জুন) দুপুর পৌণে ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুল ইসলাম হিমেল বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। এখন আর আগুন নেই। তবে ধোয়াঁ আছে একটু একটু।
