ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৭:২৪:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অর্থমন্ত্রীর ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ শুরু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন। এর আগে এ বাজেটে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটে আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি  চতুর্থ বাজেট। আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য তিনি যে বাজেট বক্তব্য দিচ্ছেন, তার নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।