পাবনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১১:০৬ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
পাবনার চাটমোহর উপজেলায় ছেলের লাঠির আঘাতে আয়শা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ফোলজানা ইউনিয়নের ঘাষিখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আয়শা খাতুন ঘাষিখোলা গ্রামের ইনতাজ আলীর স্ত্রী। এ ঘটনায় তার ছেলে মাসুদ রানাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
স্থানীয়দের বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব জানান, আজ সকালে আয়শা তার ছেলে মাসুদ রানাকে কাজে যেতে বললে তিনি রেগে যান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুদ রানা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে মাসুদ রানাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তিনি জানান, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।
