বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আনেজর ১০ বছরের কারাদন্ড
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১১ জুন ২০২২ শনিবার
বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজ। ফাইল ছবি।
বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেয়া হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রাজধানী লাপেজ নগরীর প্রথম সেন্টেন্সিং কোর্ট ঘোষিত আদেশ অনুযায়ী, আনেজ নগরীর একটি নারী কারাগারে ১০ বছর সাজা ভোগ করবেন। তার বিচার শুরুর তিন মাস এবং তাকে আটকের ১৫ মাস পর এ রায় ঘোষণা করা হলো।
