ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:০৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্ধ্যায় প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি সাক্ষাৎ

প্রকাশিত : ০৮:০১ এএম, ৫ নভেম্বর ২০১৪ বুধবার | আপডেট: ০৮:১৩ এএম, ৫ নভেম্বর ২০১৪ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে। সাধারণত বিদেশ সফরের পর ফিরে এসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিষয়ে অবহিত করেন। সম্প্রতি দশম এশিয়া-ইউরোপ (আসেম) শীর্ষ সম্মেলন উপলক্ষে ১৫ থেকে ১৮ অক্টোবর ইতালি সফর করেন প্রধানমন্ত্রী। এরপর ২৫ থেকে ২৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত সফর করেন প্রধানমন্ত্রী। তার ওই সফরে আমিরাতের সঙ্গে তিনটি চুক্তি হয়। এর আগে যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে গত ১২ অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। ০৫.১১.২০১৪