ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৭:৪০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাবিলার মেয়েকে পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:৪৪ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

নেপালে বিধ্বস্ত বিমানের নিহত কেবিন ক্রু নাবিলা ফারহিনের আড়াই বছর বয়সি মেয়ে ইনায়া ইমাম হিয়ার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সে উত্তরা পশ্চিম থানা পুলিশের হেফাজতে ছিল।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান জানান, মঙ্গলবার মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় কাজের মেয়েই তাকে নিয়ে নাবিলার মার বাসায় যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, বিমান বিধ্বস্ত হওয়ার খবরের পরপরই ইনায়ার দাদি উত্তরায় নাবিলার বাসায় গিয়ে তা তালাবদ্ধ দেখতে পান। ইনায়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না। পরে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ইনায়ার বাবা আনান আহমেদ দেশের বাইরে থাকেন।