ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৪০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত দুই সপ্তাহের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যা পরিস্থিতির সার্বিক অপরিবর্তিত রয়েছে। সেসব এলাকার বসতবাড়ির চারিদিকে পানি উঠায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।মঙ্গলবার (১৪ জুন) বিকেলে এই দৃশ্য দেখা যায়। জানা গেছে, কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুকুমারসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত পাঁচ দিন ধরে রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা নদী জিঞ্জিরাম, ধরণী ও কালজানির পানি বৃদ্ধি পেয়ে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে পানিবন্দি জীবনযাপন করছে রৌমারী উপজেলার চার ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ।

এদিকে উপজেলা কৃষি বিভাগ জানায়, রৌমারী উপজেলায় প্রায় ২২৩ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে থাকা উঠতি আউশ ধান, আমন ধান, পাট, মরিচ, কাউন ও তিলসহ বিভিন্ন সবজি জাতীয় ফসল সম্পূর্ণ রূপে ক্ষতির আশংকা করছেন এ দুই উপজেলার কৃষক। এ ছাড়াও সেখানে ৩১টি বিদ্যালয়ে পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় পাউবো জানায়, আজ মঙ্গলবার বিকেলে তিস্তা নদীর পানি টানা বৃষ্টি ও উজানের ঢলে কমে এখন বিপৎসীমার ৬৭ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।