নড়াইলে পরিবার পরিকল্পনা মেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার
‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট এ মেলার আয়োজন করেছে।
জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ জামান মুন্সি, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুল আলম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাবেয়া ইউসুফ প্রমুখ।
মেলার দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ, রচনা বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। মেলায় পরিবার পরিকল্পনা বিভাগসহ পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট বিভাগের মোট ২০টি ষ্টল খোলা হয়েছে।
