ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৫৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্যটন সুবিধা বাড়ানো হয়েছে উত্তরা গণভবনে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০১:১৪ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

একটি সংগ্রহশালা উদ্বোধন এবং মিনি চিড়িয়াখানা উন্মুক্তকরণের মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনে পর্যটন সুবিধা বাড়ানো হয়েছে। গণভবনের ভেতরের দুস্প্রাপ্য গাছের নামফলক স্থাপন এবং চারপাশের নয়নাভিরাম লেককে দর্শনীয় করা হয়েছে।


আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শাহিনা খাতুন।


এ সময় জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, গত শুক্রবার সংগ্রহশালা উদ্বোধন এবং মিনি চিড়িয়াখানা উন্মুক্ত করা হয়েছে। সংগ্রহশালায় ইতোমধ্যে প্রদর্শিত রাজকুমারী ইন্দোপ্রভার প্রেমের চিঠি ও কাব্যসহ রাজা ও রাজ পরিবারের বিভিন্ন সামগ্রী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভবিষ্যতে সংগ্রহশালার পরিধি আরো বাড়বে। সুখের ব্যাপার হলো গণভবনে দর্শনার্থীর সংখ্যা বাড়তে শুরু করেছে।


প্রেস ব্রিফিং এ আরো বলা হয়, গণভবনের প্রায় পরিত্যক্ত রাণীমহল, রাণীপার্ক ও গ্রান্ডমাদার হাউজ সংস্কার করে বাগান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যত পরিকল্পনার মধ্যে গণভবনের অভ্যন্তরে লেকের পাশ দিয়ে পায়ে হাটা রাস্ত, ফুটওভার ব্রিজ, প্যাডেল বোট স্থাপন এবং গণভবনের বাইরের অংশে লেকসহ শিশুপার্ক, বিলাসবহুল গেস্ট হাউজ, কনফারেন্স সেন্টার, বিপণীবিতান তৈরির পরিকল্পনা রয়েছে। 


স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম, মোহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা, ড. চিত্রলেখা নাজনিনসহ প্রশাসনিক কর্মকর্তার প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।