ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:১৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিপন্ন শৈশব : ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৩৬ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

সিরিয়া কাদছে, কাদছে সিরিয়ায় অগনিত শিশু! যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শৈশব৷ গত আট বছর ধরে রোজ চরম ঝুঁকির মধ্যে বাঁচতে হচ্ছে শিশুদের। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে এভাবেই নিজেদের উদ্বেগের কথা জানাল ইউনিসেফ৷ রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, আগের বছরের তুলনায় ২০১৭ সালে দ্বিগুণ হারে শিশুর মৃত্যু হয়েছে রক্তস্নাত সিরিয়ায়৷

ইউনিসেফের এই উদ্বেগকে মান্যতা দিয়ে সিরিয়ার অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, গত ফেব্রুয়ারি থেকে জঙ্গি অধ্যুষিত পূর্ব ঘৌতায় অঞ্চলে সিরিয়া সরকার ও যৌথ বাহিনীর বোমাবর্ষণে ২০০ জন শিশুর মৃত্যু হয়েছে।

ওই স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, হামলায় প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গত সাত বছরে সিরিয়ায় সাড়ে ৩ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ওই সংগঠন। ওই ব্রিটিশ সংগঠনের পরিসংখ্যান বলছে, ২০১১ সালের মার্চ থেকে এখনও পর্যন্ত সিরিয়ায় মোট ৩,৫৩,৩৯৫ জনের মৃত্যু হয়েছে।