রামনাথ ও মোদির জন্য প্রধানমন্ত্রীর আম উপহার
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসাবে ১ হাজার কিলোগ্রাম (কেজি) আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক আজ সন্ধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আম পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কূটনৈতিক চ্যানেল’ (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়) এর মাধ্যমে এ দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে ২ হাজার কিলোগ্রাম ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
