গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২০ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এসময় দ্রুতগামী একটি গাড়ী ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, নিহত ওই নারীর নাম পরিচয় নিশ্চিত করার জন্য পিবিআইকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
