ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:০৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ দিলো ডিসিএফ

প্রকাশিত : ০৮:৪১ এএম, ৫ নভেম্বর ২০১৪ বুধবার | আপডেট: ০৮:৪১ এএম, ৫ নভেম্বর ২০১৪ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করলেন ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের-এর সহযোগিতায় সোমবার রাজধানীর খিলগাঁওয়ের ডিসিএফ-এর অফিসে এই উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্সুরেন্সের লিমিটেডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট ও কন্ট্রোল ডিভিশনের ইনচার্জ ও এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মো.গোলাম সারোয়ার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএফ-এর নির্বাহী পরিচালক নাসরিন জাহান। অনুষ্ঠানে মো. নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের সহযোগিতায় সমাজের বিভিন্ন ব্যক্তিদের এগিয়ে আসা দরকার। প্রতিবন্ধীদের সমাজে মূলধারায় আনার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। নাসরীন জাহান বলেন, এই উপকরণগুলো প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন-যাপনে সহায়ক ভূমিকা পালন করেন। তিনি সমাজের উচ্চবিত্তদের কাছে এই ধরণের কাজে এগিয়ে আসার আহবান জানান। ০৫.১১.২০১৪