ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৭:৩৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেছেন বিধ্বস্ত বিমানের আরও তিন যাত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:১৬ পিএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইসনের বিমানের আহত তিন বাংলাদেশি যাত্রী দেশে ফিরেছেন। তারা হলেন, সৈয়দ কামরুন্নাহার স্বর্না, আলমুন নাহার অ্যানি ও মেহেদি হাসান। তারা একই পরিবারের সদস্য। 

আজ শুক্রবার দুপুরে ৩টা ৪০ মিনিটে ওই তিনজন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তারা বাংলাদেশের উদ্দেশে কাঠমান্ডু ছাড়েন।

বিমানবন্দরে তাদের দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও  বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।  এ সময় ওবায়দুল কাদের বলেন, আহতদের সব রকমের সহায়তা দেবে সরকার।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে আহত যাত্রী রিজওয়ানুল হককে সিঙ্গাপুরে ও শাহরিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শাহরিন এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি ছিলেন।