ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ০:৫৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ রাজধানীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। বৃহস্পতিবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ধনুয়া টিবিএস হতে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত।