ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল থেকে বিভিন্ন কোম্পানির বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

তবে প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে। ফলে যাত্রীরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই। তবে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মাঝে।