ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মা সেতু: বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে দেয়া এই অভিনন্দন বার্তা শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস বিবৃতি আকারে প্রচার করে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মানুষ ও পণ্য পরিবহনের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ অপরিহার্য। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। তেমনি এটি ব্যবসার বিকাশ ও জীবনের গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।

মার্কিন দূতাবাস বলেছে, পদ্মা সেতু নির্মাণ দক্ষিণ এশিয়ায় সংযুক্তির বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।