ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উদ্বোধনী অনুষ্ঠান শুরু, বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ২৫ জুন ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। গুরত্বপূর্ণ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার সকালে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের উদ্দেশ্যে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওয়ানা দেন তিনি।

সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

দেশের বৃহত্তম স্ব-অর্থায়নকৃত মেগা প্রকল্পের জমকালো উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি অনুযায়ী, বেলা ১১টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন-খাম ও সিলমোহর প্রকাশ করবেন। ১১টা ১০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে টোল দিয়ে ১১টা ১৫ মিনিটে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন এবং মোনাজাতে অংশ নেবেন।

১১টা ২৩ মিনিটে সড়ক পথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ম্যুরাল চত্বর হতে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে যাত্রা করবেন। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু পার হয়ে তিনি ১১টা ৪৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন এবং মোনাজাতে অংশ নেবেন।

সেখান থেকে ১১টা ৫০ মিনিটে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। বেলা ১২টায় কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় অংশ নেবেন।

দুপুর ২টা ৩৫ মিনিটে জনসভা শেষ করে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এর উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছু সময় অবস্থান করবেন। এরপর জাজিরা প্রান্ত হতে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।