ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৭:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার: প্রধানমন্ত্রী

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৫ জুন ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৫ জুন)পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে সরকারপ্রধান ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা এবং পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

যারা জমি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক বাঁধা ও ষড়যন্ত্রের মোকাবিলা করে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি। পদ্মা সেতু কেবল ইট সিমেন্টের সেতু নয়, এই সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার।

তিনি বলেন, এই সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারেনি। আমরা বিজয়ী হয়েছি। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়িয়েছে।